Search This Blog

কিভাবে অনলাইন থেকে টাকা উপার্জন করবেন।[সবচেয়ে সহজ পদ্ধতি]

আমরা সবাই লোকমুখে শুনে থাকি, অমুক ব্যক্তি নাকি ইন্টারনেট থেকে টাকা ইনকাম করে কোটিপতি হয়ে গিয়েছেন!আদতে বিষয়টা কি এমন?যেটা নেহায়েত বাচ্চা ভোলানো কাল্পনিক কল্পকথা মাত্র। আমাদের চোখের সামনে আমরা সফল মানুষ খুজে পাইনা।তাই আজ আমি বলবো ইন্টারনেট হতে সত্যি সত্যিই টাকা ইনকাম করা যায়।তবে সেটা রেফার কিংবা পিটিসি সাইট/এড দেখে নয়।আর এখানে নিজের সময়টাকে অহেতুক অন্যের উপার্জনের পন্থা হিসেবে চারআনা প্রাপ্তি নিশ্চয়ই সময়ের অপব্যয় ছাড়া আর কিছুই না। ইন্টারনেট হতে ইনকাম করতে হলে সবার আগে আপনার শিক্ষা থাকতে হবে।নয়তো সারাজীবন খালি পেটে হাহাকার করতে হবে।ইন্টারনেটে কেউ আপনাকে দয়া করে ডেকে দুই মুঠো খাবার দিবে না।সুতরাং ইনকাম করতে চাইলে সবার আগে শিখুন। আপনি কোন বিষয়ে পারদর্শী কিংবা কোন বিষয়ে আগ্রহ আছে সেটা বিবেচনা করে ডিসিশন নিন।যেমন আপনি গ্রাফিক্স শিখবেন নাকি ওয়েব ডেভলপার হবেন?
 আপনাদের জন্যে সামান্য কিছু পরামর্শ:
(১) আউটসোর্সিং করতে হলে সবার আগে আপনাকে শিখতে হবে। তাই শেখার মতো ধৈর্য্য থাকতে হবে আপনার। মনে রাখবেন আপনি যত দ্রুত শিখতে পারবেন তত দ্রুত ইনকাম করতে পারবেন।
(২) ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনার যোগ্যতা,রেপুটেশন,দক্ষতা এবং আচরণ’ই আসল কথা।সুতরাং নিজেকে স্ট্যান্ডার্ড করে গড়ে তুলুন।
(৩) ফ্রিল্যান্সিং জগতে যারা নতুন,তাদের জন্য পরামর্শ হলো,জয়ী না হতে পারলেও ধৈর্য্য হারাবেন না।একটা প্রজেক্টে কাজ না পেলে মন খারাপ করে বসে না থেকে বাকি কাজগুলোর দিকে মনোনিবেশ করুন।কাজ করার সময় এডভান্স নেওয়ার বিষয়ে সচেতন থাকুন।এটা যেন বাজেটের সাথে সামঞ্জস্যপূর্ন হয়।যেমন ৫০০০ টাকার বাজেটে ৫০% এডভান্স মানে ২৫০০ টাকা স্বাভাবিক, কিন্তু ৮০% এডভান্স চাওয়া যেমন অপ্রীতিকর ৫% চাওয়া তেমনি বিব্রতকর হতে পারে। ক্লায়েন্টের সাথে কখনোই খারাপ আচরন করবেন না।
(৪)ফ্রিল্যান্সিং অবশ্যই একটি মুক্ত কর্মক্ষেত্র। তবে নিজের একতা এবং লক্ষ্য ঠিক রাখা উচিত। নইলে কখনোই সফল হতে পারবেন না।
(৫) ফ্রিল্যান্সিং করার পাশাপাশি নিজের একটি অসাধারণ ওয়েবসাইট খুলে রাখুন।কারণ,এতে আপনার ব্যাক্তিত্ব ফুটে থাকবে।
(৬) কখনোই হতাশ হবেন না; নিজের আত্মবিশ্বাসে সামনে এগিয়ে যাবেন।পিছনে কে কি বললো সেগুলোতে কান দিলে আপনি কখনোই সফলতা পাবেননা।
আশা করি উপরের দিকনির্দেশনা গুলো মেনে চললে আপনি অনলাইন থেকে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। 

No comments

Theme images by JacobH. Powered by Blogger.